Author: ahsan

চাকরি-বাকরি প্রতিবেদক প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮: ২৯ নগদ লিমিটেড ‘এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম (সামার ২০২৬)’–এর জন্য আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে ৩০ জন তরুণ মেধাবী শিক্ষার্থীকে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। ডিজিটাল ফাইন্যান্সের জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

Read More

বিনোদন ডেস্ক প্রকাশ: ০১ মে ২০২৬, ১৪: ৩০ প্রচার শুরুর পর থেকেই আলোচনায় মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক গল্পের নাটকটির প্রতিটি পর্বই আগ্রহ নিয়ে দেখেছেন দর্শকেরা। এবার নাটকটির ৫০তম পর্ব আবার আলোচনায়। মুক্তির মাত্র ১৮ দশমিক ৩৪ ঘণ্টায় নাটকটির ভিউ হয়েছে ১ কোটি! নির্মাতা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এত কম সময়ের নাটকটির এমন ভিউ প্রশংসায় ভাসছেন অভিনয়শিল্পী ও নির্মাতা। আরেক নির্মাতা শিহাব শাহীন ফেসবুকে নাটকের টিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ওয়াও! এটা দুর্দান্ত। বাংলা নাটক ইন্ডাস্ট্রির জন্য দারুণ খবর। শাবাশ! মোস্তফা কামাল রাজ!’ সঙ্গে তিনি নাটকের অভিনয়শিল্পীদর ট্যাগ করেও অভিনন্দন জানিয়েছেন। পোস্টের নিচে মন্তব্যের ঘরে এমন…

Read More

রিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছিল ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা অনেক তারকার ব্লাউজের নকশা বিশেষ নজর কেড়েছে। এখানে রইল তাঁদের কিছু ছবি। ১ / ৮ শাড়ির কুঁচির কাপড়ের সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরেছিলেন জয়া আহসান।ছবি: কবির হোসেন ২ / ৮ জয়া আহসানের ব্লাউজে ঝুলন্ত পুঁতির কাজ নজর কেড়েছেছবি: হাসান মাহমুদ আরও পড়ুন অন্য রকম শাড়িতে রেড কার্পেটে এলেন যেসব তারকা ২৯ এপ্রিল ২০২৬ ৩ / ৮ অভিনেত্রী আজমেরী হক বাঁধন পরেছিলেন নবোর বিশেষ মহল কালেকশনের বেগুনি মিরপুর কাতান শাড়ি। সবচেয়ে চমক ছিল তাঁর ব্লাউজে।ছবি: হাসান মাহমুদ ৪ / ৮ পিঠের অংশে সোনালি ধাতব চেইনের ব্যবহার শাড়িটিকে একটি…

Read More

চ্যাম্পিয়নস লিগ খেলা ডেস্ক আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৯: ৩৪ আলভারেজের রেকর্ডের রাতএএফপি চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে সেমিফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ–আর্সেনাল ম্যাচটি শেষ হয়েছে ১–১ গোলের সমতায়। এ ম্যাচে গোলের নতুন রেকর্ড গড়েন আতলেতিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। একই ম্যাচে নিজেদের অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। রেকর্ড ও মাইলফলকের এসব গল্প জেনে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়। ১ আতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১০ বা তার বেশি গোল করা প্রথম ফুটবলার হুলিয়ান আলভারেজ। ১৩ চ্যাম্পিয়নস লিগে নিজেদের টানা অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। এখন পর্যন্ত ১৩ ম্যাচ অপরাজিত আছে দলটি। ২০০৫-০৬ মৌসুমে টানা ১৩…

Read More

খেলা ডেস্ক আপডেট: ০১ মে ২০২৬, ১৫: ০৩  চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানো থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আর্সেনাল। এই ড্র ঘরের মাঠ এমিরেটসে দ্বিতীয় লেগের ম্যাচে কিছুটা এগিয়ে রাখবে মিকেল আরতেতার দলকে। এই ম্যাচে আতলেতিকোকে হারাতে পারলে ২০০৫–০৬ মৌসুমের পর আবারও ফাইনালের ওঠার স্বাদ পাবে আর্সেনাল। পাশাপাশি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের অপরাজেয় যাত্রাকে আরও দীর্ঘায়িত করতে পারবে তারা। আতলেতিকোর বিপক্ষে প্রথম লেগে ড্র করার মধ্য দিয়ে আর্সেনাল নিজেদের অপরাজেয় যাত্রাকে ১৩ ম্যাচে নিয়ে গেছে। এর আগে ২০০৫–০৬ মৌসুমে ফাইনালে ওঠার পথেও ১৩ ম্যাচে অপরাজিত ছিল গানাররা। আরও পড়ুন দুই পেনাল্টি গোলে মাদ্রিদে আর্সেনাল-আতলেতিকো সমতা…

Read More

রয়টার্স প্রকাশ: ০১ মে ২০২৬, ১৫: ০৩ যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা চালালে মার্কিন স্থাপনাগুলোর ওপর ‘দীর্ঘমেয়াদে যন্ত্রণাদায়ক’ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নিজেদের দাবির কথা পুনর্ব্যক্ত করেছে তারা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের দুই মাস পরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি এখনো কার্যত বন্ধ রয়েছে। এতে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাসের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং জ্বালানির দাম বেড়ে গেছে। একই সঙ্গে অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়ছে। সংঘাত সমাধানের প্রচেষ্টা এখন অচলাবস্থার মধ্যে পড়েছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান এখনো হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপ থাকায়…

Read More

প্রতিনিধি কলকাতা প্রকাশ: ০১ মে ২০২৬, ১৫: ৫২ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার ২৯৪ আসনের ভোটের ফল ঘোষণা হবে ৪ মে। তার আগে ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। কয়েকটি বুথফেরত জরিপে বিজেপির জয়ের ইঙ্গিত দেওয়ার পর শাসক দল তৃণমূল কংগ্রেস সতর্ক। এই ভোট গণনায় যাতে নির্বাচন কমিশন বিজেপিকে সঙ্গে নিয়ে কোনো কারচুপি করতে না পারে, সেই লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাত থেকে সব ভোট গণনা কেন্দ্রে পাহারা জোরদার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট গণনায় কারচুপি করতে পারে। তাই তৃণমূলের কর্মীদের প্রতিটি গণনাকেন্দ্রের কাছে থাকা স্ট্রং রুম পাহারা দিয়ে রাখতে হবে। রাজ্যের কলকাতাসহ বিভিন্ন জেলার…

Read More

সংসদে বিএনপির উদ্দেশে তাহের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত অতীতের সরকারের পরিণতি সম্পর্কে বিএনপিকে সতর্ক করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। অতীত উদাহরণ টেনে তিনি বলেন, ‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী (ভারতের প্রধানমন্ত্রী) ক্ষমতাচ্যুত হয়েছিলেন, শেখ সাহেব (শেখ মুজিবুর রহমান) নিহত হয়েছিলেন…শহীদ জিয়াউর রহমানের সময়ের ঘটনাগুলো আমাদের আতঙ্কিত করে।’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় উপনেতা এ কথাগুলো বলেন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ঝুঁকি তুলে ধরে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘উপমহাদেশে ভারতে ইন্দিরা গান্ধীর সময়ে, পাকিস্তানে বেনজির ভুট্টোর সময়ে, বাংলাদেশে শেখ সাহেবের সময়ে, তারপর শহীদ রাষ্ট্রপতি…

Read More

বাসস ঢাকা রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চনাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। শনিবার সন্ধ্যা সাতটার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁরা শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। মহিলা সমিতিতে অবস্থানকালে আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন তাঁরা নাটক দেখছেন।’

Read More

নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর (২৬) মরদেহ উদ্ধারের ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল আটটার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা–পুলিশ। এরপর সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেয় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, আজ সাড়ে তিনটার দিকে বাড্ডা থানায় সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। একই ঘটনায় উম্মে হানি নামে মিমোর এক সহপাঠীকে হেফাজতে নিয়েছিল পুলিশ। মুচলেকা নিয়ে হানিকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে…

Read More